মাইক্রোসফটের নির্বাহীকে নতুন সিএফও হিসেবে নিয়োগ দিলো ইএ

১ ফেব্রুয়ারি, ২০২২ ০৮:৩৬  
মাইক্রোসফটের নির্বাহী ক্রিস সুহকে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ভিডিও গেম প্রকাশক প্রতিষ্ঠান ইলেকট্রোনিক আর্টস ইনকর্পোরেশন (ইএ)। তিনি ব্লেক জরজেনসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর রয়টার্স। ২০১৮ সাল থেকে মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ও ক্লাউড প্লাস এআই গ্রুপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুহ। তারও আগের পাঁচ বছর তিনি সফটওয়্যার জায়ান্টটির মহাব্যবস্থাপক হিসেবে ছিলেন। এক দশকেরও বেশি সময় ধরে কোম্পানির আর্থিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জরজেনসেন অব্যহতি নিচ্ছেন, এমন ঘোষণা ইএ গতবছরই দিয়েছিলো। কোম্পানির ইনসাইডার লউরা মিয়েলে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা জরজেনসের আরেকটি দায়িত্বও ছিলো। আগামী ১ মার্চ থেকে দায়িত্ব নেবেন সুহ। তিনি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জবাবদিহি করবেন। ডিবিটেক/বিএমটি